মহাভারত এবং রামায়ণ কম্বোসেট
Apple Shopping Event
Hurry and get discounts up to 20% Read more
প্রকাশনঃ শিরোনাম প্রকাশন
বিষয়ঃ ইতিহাস
কভারঃ হার্ডভার।
৳ 1,400.00 Original price was: ৳ 1,400.00.৳ 850.00Current price is: ৳ 850.00.
Product details
Made possible by exploring innovative molded plywood techniques, Iskos-Berlin’s Soft Edge Chair blends strong curves with extreme lightness to create a three-dimensionality not usually possible with 2-D plywood.
Description
মহাভারত
(কিছু অংশ)
আদিপর্ব
.
কুরুবংশীয় রাজা জনমেজয়ের পূর্বপুরুষ কুরুরাজ্যের রাজধানী হস্তিনাপুরের মহারাজ শান্তনুর সময় থেকে মহাভারতের মূল কাহিনী শুরু হয়। শান্তনু গঙ্গাদেবীকে বিবাহ করেন ও পরপর সাত সন্তানের মৃত্যুর পর তাদের অষ্টম সন্তান দেবব্রত জন্মালে গঙ্গা অন্তর্হিত হন। দেবব্রত বিদ্যা ও বলে নিপুণ ছিলেন, অতঃপর শান্তনু এঁকে যুবরাজ পদে নিযোগ করেন। একদা, শান্তনু মৃগয়াহেতু বনে গেলে নদীর ধারে সত্যবতী (মৎস্যগন্ধা) নামে এক পরমা সুন্দরী ধীবর কন্যার সন্ধান পান। শান্তনু তার কাছে বিবাহের প্রস্তাব রাখেন। কিন্তু সত্যবতীর পিতা জানান, রাজার সাথে সত্যবতীর বিবাহ হলে সত্যবতীর পুত্রেরাই রাজ্যশাসন করবে, দেবব্রত নয়। শান্তনুর এই বিপাকের সমাধান করতে বিশ্বস্ত পুত্র দেবব্রত প্রতিজ্ঞা করেন যে, তিনি কদাপি সিংহাসনে বসবেন না। আবার তার পুত্র হলে তারা সিংহাসন নিয়ে দ্বন্দ্ব করবে, এই আশঙ্কায় তিনি বিবাহ না করবারও সিদ্ধান্ত নেন। দেবব্রতর এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তিনি ‘ভীষ্ম’ নামে খ্যাত হন ও ইচ্ছামৃত্যুর বর লাভ করেন।
সত্যবতী ও শান্তনুর দুটি সন্তান জন্মায় চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ রাজপদে বসলেও অহংকার তার শীঘ্রপতন ডেকে আনে। দুর্বল বালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানো হয়। এই সময় কাশীরাজ তার তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকার স্বয়ম্বরের আযোজন করলে, ভীষ্ম ঐ তিন কন্যাকে হরণ করেন এবং অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ হয়।
কিন্তু, অম্বা জানায় যে সে রাজা শাল্বকে বিবাহ করতে চায়। ভীষ্ম তাকে শাল্বের কাছে ফিরিয়ে দিতে গেলে শাল্ব এক অপহৃতা নারীকে বিবাহ করতে অস্বীকার করে। তখন অম্বা ভীষ্মের পাণিগ্রহণ করতে চাইলে ভীষ্ম জানান, তিনিও অপারগ। এ শুনে অম্বা রাগে, হতাশায় ও অপমানে ভীষ্মকে তার পরম শত্রু বলে গণ্য করে ও প্রতিজ্ঞা করে যে পরজন্মে সে ভীষ্মের ওপর এই অপমানের চরম প্রতিশোধ নেবে। এই হেতু সে পরজন্মে পাঞ্চালরাজ দ্রুপদের কন্যা শিখণ্ডী রূপে জন্ম নেয় ও কুরুক্ষেত্রের যুদ্ধে পরোক্ষভাবে ভীষ্মের পতনের কারণ হয়ে দাঁড়ায়।
.
রামায়নঃ
রামায়ণ সাতটি খন্ডে বিভক্ত।
আদিকান্ড বা বালকান্ড, অযোধ্যাকান্ড, অরণ্যকান্ড, কিষ্কিন্ধ্যাকান্ড, সুন্দরকান্ড, লঙ্কাকান্ড বা যুদ্ধাকান্ড ও উত্তরকান্ড।
এই সপ্তকাণ্ডে রামের জীবনকথা কালানুক্রমিকভাবে বর্ণিত হয়েছে। আদিকান্ড-এ বর্ণিত হয়েছে রামের জন্ম, শৈশব ও সীতার সহিত বিবাহের কথা; অযোধ্যাকান্ড-এ বর্ণিত হয়েছে রামের রাজ্যভিষেক প্রস্তুতি ও তার বনগমনের কথা; তৃতীয় খন্ড অরণ্যকান্ড-এ বর্ণিত হয়েছে রামের বনবাসের কথা ও রাবণ কর্তৃক সীতাহরণের বৃত্তান্ত ; চতুর্থ খন্ড কিষ্কিন্ধ্যাকান্ড-এ বর্ণিত হয়েছে হনুমান ও রামের মিলন, রামের সহায়তায় বানররাজ বালী হত্যা এবং বালীর কনিষ্ঠ ভ্রাতা সুগ্রীবের কিষ্কিন্ধ্যার রাজ্যাভিষেক; পঞ্চম খন্ড সুন্দরকান্ড-এ বর্ণিত হয়েছে হনুমানের বীরত্বগাথা, তার লঙ্কাগমন ও সীতার সহিত সাক্ষাতের কথা; রাম ও রাবণের যুদ্ধ বর্ণিত হয়েছে ষষ্ঠ খন্ড লঙ্কাকান্ড-এ; সর্বশেষ খন্ড উত্তরকান্ড-এর মূল উপজীব্য রাম ও সীতার পুত্র লব ও কুশের জন্মবৃত্তান্ত, তাদের রাজ্যাভিষেক ও রামের ধরিত্রী ত্যাগ।
Customer Reviews
Related Products
তিতুমীর : জান অথবা জমিন(হার্ডকভার)
গল্পে গল্পে বিশ্ব ইতিহাস (পরিমার্জিত সংস্করণ)
গল্পে গল্পে বিংশ শতাব্দী (পরিমার্জিত সংস্করণ) (হার্ডকভার)
ইতিহাসের কম্বোসেট ৬ টি পাওয়ারফুল বই
চার মহাকাব্য এখন একসাথে
উপমহাদেশে ব্রিটিশদের ইতিহাস
WahiMart – অনলাইনে বই কেনাকাটার বিশ্বস্ত ঠিকানা
বই মানুষের জ্ঞান, চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। WahiMart-এ আপনি পাবেন বিভিন্ন প্রকাশনীর বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। ইসলামিক বই, উপন্যাস, গল্প, একাডেমিক বই, শিশুতোষ বইসহ বিভিন্ন বিষয়ের বই এখন সহজেই খুঁজে নিতে পারবেন এক জায়গায়। আপনার পছন্দের বইটি বেছে নিন, অনলাইনে অর্ডার করুন এবং ঘরে বসেই বই কেনাকাটার সুবিধা উপভোগ করুন। পাঠকের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে WahiMart আপনাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় অনলাইন বই কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বইয়ের বিশাল সংগ্রহ
প্রতিটি বইয়ের রয়েছে নিজস্ব গল্প, শিক্ষা ও অনুপ্রেরণা। WahiMart-এ আমরা বিভিন্ন প্রকাশনীর বই একত্রিত করার মাধ্যমে পাঠকদের জন্য তৈরি করেছি বৈচিত্র্যময় একটি বইয়ের জগৎ। মানসম্মত বই, পছন্দের লেখক এবং প্রয়োজনীয় বিষয়ের বই সহজে খুঁজে পাওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। পড়াশোনা, আত্মউন্নয়ন, ধর্মীয় জ্ঞান অর্জন কিংবা অবসর সময়ে প্রিয় কোনো গল্প পড়া—যে উদ্দেশ্যেই বই খুঁজুন না কেন, WahiMart-এ আপনার পছন্দের বইটি খুঁজে পাওয়ার যাত্রা হোক আরও সহজ ও আনন্দময়। আপনার বই পড়ার অভ্যাসকে সমৃদ্ধ করতে এবং জ্ঞানের পরিধি বাড়াতে WahiMart থাকুক আপনার পাশে।

