উমার ইবন আল-খাত্তাব: জীবন ও শাসন ১ম ও ২য় খণ্ড
Apple Shopping Event
Hurry and get discounts up to 20% Read more
৳ 1,330.00 Original price was: ৳ 1,330.00.৳ 1,025.00Current price is: ৳ 1,025.00.
Product details
Made possible by exploring innovative molded plywood techniques, Iskos-Berlin’s Soft Edge Chair blends strong curves with extreme lightness to create a three-dimensionality not usually possible with 2-D plywood.
Description
(১ম খণ্ড)ঃ
খলিফা উমার (রাঃ) যখন কাউকে দায়িত্ব দিতেন, তখন কঠোর শর্ত আরোপ করতেন—দামি খাবার-জামাকাপড় ব্যবহার নয়, ঘোড়ায় চড়া নয়, আর বিপদে মুসলিমদের বিমুখ করা যাবে না। এসব শর্ত প্রশাসকদের সাধারণ ও দায়িত্বশীল জীবনযাপনে বাধ্য করত।একবার তিনি নিজের মধ্যে অহংকারের ভাব টের পেয়ে মিম্বারে উঠে বললেন, “একসময় আমি খেজুর-আর কিশমিশ খেয়েই দিন পার করতাম। গবাদি পশু চরাতাম।” এইভাবে নিজেকে ছোট করে দেখিয়ে অহংকার থেকে নিজেকে রক্ষা করতেন।তার আল্লাহভীরুতা, নেতৃত্ব ও দূরদর্শিতার জন্য উম্মাহ আজও তার প্রতি ঋণী। তিনি ছিলেন ফিতনার বিরুদ্ধে এক মজবুত দেয়াল। শহিদ হওয়ার পর সেই দেয়াল ভেঙে পড়ে।যিনি একদিন ইসলাম ধ্বংস করতে বের হয়েছিলেন, সেই উমার (রাঃ) হয়ে উঠেছিলেন ইসলামের অন্যতম রক্ষক। আজকের বিপর্যস্ত উম্মাহর জন্য তার জীবনে আছে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা।
(২য় খণ্ড)ঃ
প্রতিনিধি এবং প্রশাসকদের নিয়োগ করার প্রাক্কালে উমার রা. একটি দলিল লেখাতেন। কয়েকজন আনসারকে সেই দলিলের সাক্ষী রাখা হতো। তাতে শর্ত আরোপ করা হতো যে, নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি কোনো অনারবীয় ঘোড়ায় চড়তে পারবেন না, মিহি আটার রুটি খাবেন না, চিকন সুতার কাপড় পরবেন না এবং বিপদগ্রস্ত মুসলিমদের প্রয়োজনের সময় তাদেরকে বিমুখ করতে পারবেন না। তারপর তিনি বলতেন, ‘হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন।’
এই শর্তগুলোর ফলে প্রশাসকরা একটি সাধারণ, সংযমী জীবনযাপন করতে এবং জনগণের প্রতি নম্র আচরণ করতে বাধ্য থাকতেন। উম্মাহর চরিত্র সংশোধনের প্রথম ধাপ হলো মধ্যম মানের সাধারণ জীবনযাত্রা, পোশাক-পরিচ্ছদ এবং যানবাহন ব্যবহারে তাদেরকে অভ্যস্ত করানো।
*
খালিফাহ হওয়ার পর একদিন উমার রা. মনে মনে ভাবছিলেন, আমি তো এখন খালিফাহ। আমার চেয়ে ভালো আর কে আছে! নিজের দম্ভিত মনকে শাসন করতে অতীতের কথা মনে করিয়ে দিলেন। মিম্বারে উঠে সবার উদ্দেশ্যে বললেন, ‘আজ সেসব দিনের কথা মনে পড়ছে। আমি তখন আমার খালার গবাদি পশু চরাতাম। তিনি ছিলেন বানু মাখযূম গোত্রের। আমাকে তিনি মুঠো ভর্তি খেজুর কিশমিশ দিতেন। সারা বেলার জন্য ওগুলোই যথেষ্ট ছিল। কি নিদারুণ যাতনাময় দিন ছিল সেগুলো!’ বলতে বলতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল মনের অজান্তে।
মিম্বার ছেড়ে দাঁড়াতেই আবদুর-রাহমান ইবন আওফ তাকে থামালেন, ‘এ কী করলেন আমিরুল-মুমিনিন? আপনি তো নিজেই নিজের মান খোয়ালেন!’
‘একা একা বসে ভাবছিলাম আমি তো খালিফাহ। আমার চেয়ে ভালো আর কে আছে? তাই নিজেকে মনে করিয়ে দিলাম একসময় কী ছিলাম আমি!’
অন্য একটি বর্ণনামতে তিনি বলেছিলেন, ‘নিজের মধ্যে কিছু [অহমিকা] চোখে পড়ল। তাই চাইলাম নিজেকে একটু নামিয়ে আনতে।’
*
তার অন্তরের আল্লাহভীরুতা, বুদ্ধির প্রখরতা, দৃষ্টির দূরদর্শিতা, ব্যক্তিত্বের মূর্ছনা এবং নেতৃত্বের মুনশিয়ানার কাছে এই উম্মাহ চিরকাল ঋণী।
সত্যিই আবু বাক্রের পর উমারই ছিলেন উম্মাহর শ্রেষ্ঠ সন্তান। এই উম্মাহ ও ফিতনার মাঝে তিনি ছিলেন এক অভেদ্য দেয়াল, এক বন্ধ দরজা। আততায়ীর হাতে তার শহিদ হওয়ার মধ্য দিয়ে যেদিন সেই দরজা ভেঙে গিয়েছে; আর তা বন্ধ করা যায়নি—যাবেও না হয়তো আর কোনোদিন।
*
ইসলামের ইতিহাসে উমার ইবনুল-খাত্তাব যেন রোমাঞ্চের প্রতিশব্দ। ঠিক যেদিন তরবারি হাতে হত্যা করতে নেমেছিলেন নবীজিকে, সেদিনই ইসলাম বরণ করেন এই লৌহমানব। ঘোরতর শত্রু থেকে এক লহমায় হয়ে ওঠেন ইসলামের অন্যতম শক্তি।
নবীজির হাত ধরে জন্ম নিয়েছিল যে মুসলিম-রাষ্ট্র, আবু বাকরের হাতে যে-রাষ্ট্র পার করেছে কৈশোর, উমারের সময়ে সেই ইসলামি রাষ্ট্র যেন ১৮ বছরের টগবগে তরুণ। ব্যক্তিত্বের মূর্ছনা আর নেতৃত্বের মুনশিয়ানায় দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন রাষ্ট্রের সীমানা। তার হাতেই প্রতিষ্ঠা পায় রাষ্ট্রীয় নানা অবকাঠামো। বর্তমান সময়ে উম্মাহর এই টালমাটাল অবস্থায় একে সঠিক আইলের উপর রাখতে প্রয়োজন এমনই এক শক্ত ব্যক্তিত্ব। হয়তো তার এই জীবনীর আলোয় বেরিয়ে আসবে তেমনই এক ভবিষ্যৎ নেতা! ইনশাআল্লাহ।
Customer Reviews
Related Products
আবু বাকর আস-সিদ্দীক : জীবন ও শাসন
উসমান ইবনু আফফান (জীবন ও শাসন) (হার্ড কভার)
আলি ইবনু আবি-তালিব : জীবন ও শাসন (২ খণ্ড একত্রে)
খুলাফা’আর রাশিদুন প্যাকেজ
আফটার কারবালা
WahiMart – অনলাইনে বই কেনাকাটার বিশ্বস্ত ঠিকানা
বই মানুষের জ্ঞান, চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। WahiMart-এ আপনি পাবেন বিভিন্ন প্রকাশনীর বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। ইসলামিক বই, উপন্যাস, গল্প, একাডেমিক বই, শিশুতোষ বইসহ বিভিন্ন বিষয়ের বই এখন সহজেই খুঁজে নিতে পারবেন এক জায়গায়। আপনার পছন্দের বইটি বেছে নিন, অনলাইনে অর্ডার করুন এবং ঘরে বসেই বই কেনাকাটার সুবিধা উপভোগ করুন। পাঠকের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে WahiMart আপনাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় অনলাইন বই কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বইয়ের বিশাল সংগ্রহ
প্রতিটি বইয়ের রয়েছে নিজস্ব গল্প, শিক্ষা ও অনুপ্রেরণা। WahiMart-এ আমরা বিভিন্ন প্রকাশনীর বই একত্রিত করার মাধ্যমে পাঠকদের জন্য তৈরি করেছি বৈচিত্র্যময় একটি বইয়ের জগৎ। মানসম্মত বই, পছন্দের লেখক এবং প্রয়োজনীয় বিষয়ের বই সহজে খুঁজে পাওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। পড়াশোনা, আত্মউন্নয়ন, ধর্মীয় জ্ঞান অর্জন কিংবা অবসর সময়ে প্রিয় কোনো গল্প পড়া—যে উদ্দেশ্যেই বই খুঁজুন না কেন, WahiMart-এ আপনার পছন্দের বইটি খুঁজে পাওয়ার যাত্রা হোক আরও সহজ ও আনন্দময়। আপনার বই পড়ার অভ্যাসকে সমৃদ্ধ করতে এবং জ্ঞানের পরিধি বাড়াতে WahiMart থাকুক আপনার পাশে।

