আবু বাকর আস-সিদ্দীক : জীবন ও শাসন
Apple Shopping Event
Hurry and get discounts up to 20% Read more
৳ 825.00 Original price was: ৳ 825.00.৳ 618.00Current price is: ৳ 618.00.
Product details
Made possible by exploring innovative molded plywood techniques, Iskos-Berlin’s Soft Edge Chair blends strong curves with extreme lightness to create a three-dimensionality not usually possible with 2-D plywood.
Description
নবিজির পর সবচে সেরা প্রজন্ম কারা? নিসন্দেহে সাহাবিরা। আর তাদের মাঝে সবচে সেরা আবু বাক্র। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন।
তাদের সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে পারি নবিজির সীরাহ থেকে। নবিজির মৃত্যু পর্যন্ত তাদের জীবনের কিছু খণ্ডচিত্র পাই তাতে। কিন্তু নবিজির মৃত্যুর পর এই উম্মাহকে চালিয়ে নিয়ে যাওয়া কাণ্ডারিদের কর্মপদ্ধতি, শাসক-জীবন, উম্মাহর বিষয়আশয় পরিচালনায় তাদের অবদান আর সংগ্রাম-মুখর জীবন সম্পর্কে তেমন একটা জানি না আমরা। আর এ সুযোগে বহু জলঘোলা করার সুযোগ পেয়েছে শী‘আ, খারিজি, উগ্রপন্থী আর প্রাচ্যবিদেরা।
আবু বাক্র যে খলীফা হলেন তা কীভাবে হলেন? শী‘আরা যে বলে খলীফা হওয়ার কথা নাকি ছিল ‘আলির। কিন্তু সাহাবিরা নাকি ষড়যন্ত্র করে তাকে পাশে রেখে নিজেরা খলীফার পদ বাগিয়েছেন। আসলেই কি তাই? তিনিই যে পরবর্তী খলীফা হবেন তা নিয়ে কুরআন-সুন্নাহয় কোনো ইঙ্গিত আছে? নাকি সবই দৈব?
খিলাফা কি রাজা-বাদশাহ সিস্টেম বা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রাচীন কোনো রূপ? নাকি স্বতন্ত্র কোনো বিষয়? শূরার মাধ্যমে পরামর্শ আর গণতান্ত্রিক ভোট ব্যবস্থা কি একই জিনিসের পুরোনো আর নতুন নাম?
ইসলামি রাষ্ট্র শাসনের পাশাপাশি কীভাবে তাদের দিন চলত? তাদের বেতন-ভাতা, পরিবারের খরচাপাতি কীভাবে চলত? ইসলামি রাষ্ট্রে চুক্তিবদ্ধ অমুসলিমদের সামাজিক অবস্থান কেমন ছিল? কেন যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে এত কঠোর হয়ে পড়লেন আজীবন অত্যন্ত কোমল মনের মানুষ বলে যাকে চিনি, সেই আবু বাক্র?
সীরাহ বইগুলোতে আমরা ভণ্ড নবিদের কথা শুনি। তাদের এই ভণ্ডামির ধরন কী ছিল? কীভাবে খলীফা তাদের দূর করলেন? খলীফার সময়ে ইসলামের সংস্কৃতি কেমন ছিল?
মাত্র দু বছরের ব্যবধানে একজন দুর্বার রাষ্ট্রনায়ক হিসেবে আবু বাক্র কীভাবে দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন ইসলামকে? খালিদ বিন ওয়ালিদকে দিয়ে কীভাবে কোন শক্তিবলে জয় করে নিয়েছিলেন ইরাক, পারস্য আর বৃহত্তর সিরিয়া অঞ্চল?
পরবর্তী খলীফা ‘উমারকে কীসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো?
এতসব কিছু থেকে আমরা আজ ২০১৮ সালে কী শিখি? কীভাবে ইসলামের সেরা প্রজন্মের অনুসরণে ফিরিয়ে আনতে পারি গৌরবোজ্জ্বল সেই সময়?
এগুলো সবকিছুর উত্তর মিলবে ড. ‘আলি মুহাম্মাদ সাল্লাবির ব্যাপক গবেষণালব্ধ বিখ্যাত গ্রন্থ “আবু বাক্র আস-সিদ্দীক রা.: জীবন ও শাসন” বইটিতে।
Customer Reviews
Related Products
আকিদা সিরিজ ১ থেকে ৭ খণ্ড
আলি ইবনু আবি-তালিব : জীবন ও শাসন (২ খণ্ড একত্রে)
ভারতবর্ষের ইতিহাস সিরিজ
উমার ইবন আল-খাত্তাব: জীবন ও শাসন ১ম ও ২য় খণ্ড
প্রফেট ট্রিলজি(হার্ডকভার)
আফটার কারবালা
WahiMart – অনলাইনে বই কেনাকাটার বিশ্বস্ত ঠিকানা
বই মানুষের জ্ঞান, চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম মাধ্যম। WahiMart-এ আপনি পাবেন বিভিন্ন প্রকাশনীর বইয়ের সমৃদ্ধ সংগ্রহ। ইসলামিক বই, উপন্যাস, গল্প, একাডেমিক বই, শিশুতোষ বইসহ বিভিন্ন বিষয়ের বই এখন সহজেই খুঁজে নিতে পারবেন এক জায়গায়। আপনার পছন্দের বইটি বেছে নিন, অনলাইনে অর্ডার করুন এবং ঘরে বসেই বই কেনাকাটার সুবিধা উপভোগ করুন। পাঠকের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে WahiMart আপনাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় অনলাইন বই কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বইয়ের বিশাল সংগ্রহ
প্রতিটি বইয়ের রয়েছে নিজস্ব গল্প, শিক্ষা ও অনুপ্রেরণা। WahiMart-এ আমরা বিভিন্ন প্রকাশনীর বই একত্রিত করার মাধ্যমে পাঠকদের জন্য তৈরি করেছি বৈচিত্র্যময় একটি বইয়ের জগৎ। মানসম্মত বই, পছন্দের লেখক এবং প্রয়োজনীয় বিষয়ের বই সহজে খুঁজে পাওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। পড়াশোনা, আত্মউন্নয়ন, ধর্মীয় জ্ঞান অর্জন কিংবা অবসর সময়ে প্রিয় কোনো গল্প পড়া—যে উদ্দেশ্যেই বই খুঁজুন না কেন, WahiMart-এ আপনার পছন্দের বইটি খুঁজে পাওয়ার যাত্রা হোক আরও সহজ ও আনন্দময়। আপনার বই পড়ার অভ্যাসকে সমৃদ্ধ করতে এবং জ্ঞানের পরিধি বাড়াতে WahiMart থাকুক আপনার পাশে।

